দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও কমেছে। শুক্রবার প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ পার হয়েছে। এর আগের দিন বুধবার এই সংখ্যা ছিল ছয়টি।
গত ১০ দিনের গড় হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ১৬টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সেই তুলনায় বৃহস্পতিবার জাহাজ চলাচলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে প্রকাশিত এই পরিসংখ্যানে এমন কোনো জাহাজের তথ্য অন্তর্ভুক্ত নেই, যেগুলো শনাক্তকরণ এড়াতে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করে থাকতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর নজর রাখতে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহার করা হয়। তবে কোনো জাহাজ এই ব্যবস্থা বন্ধ রাখলে তার চলাচল প্রকাশিত তথ্যের হিসাবে নাও আসতে পারে।
সূত্র: আল-জাজিরা
/অ